Sunday, October 14, 2012

মোস্তফা সরয়ার ফারুকী পাচ্ছেন এশিয়া সিনেমা ফান্ড সম্মাননা

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: এবছর ইরানের বিখ্যাত পরিচালক মহসীন মাখমলবাফের সাথে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ২০১২ এশিয়া সিনেমা ফান্ড ফর পোষ্ট-প্রোডাকশন সম্মাননা পাচ্ছে ফারুকীর নতুন চলচ্চিত্র টেলিভিশন। পুরস্কার নেবার জন্য কোরিয়া যাওয়ার আগে একাত্তরকে তিনি নিজের অনুভুতির কথা জানিয়েছেন।
আধুনিক প্রযুক্তির কারনে বাবা-ছেলের মধ্যে, প্রেমিক-প্রেমিকা মধ্যে সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে টেলিভিশন সিনেমার কাহিনী। এই প্রথমবার গ্রামীন জীবনকে চলচ্চিত্রের বিষয়বস্তু করেছেন ফারুকী। ছবিটি আগের কাজগুলোর চেয়ে ভিন্ন বলেও মনে করেন তিনি।
প্রতিবছর এশিয়ার চলচ্চিত্র নির্মাতারা তাদের সদ্য নির্মিত ছবি সম্পাদনা করে এশিয়া সিনেমা ফান্ড ফর পোষ্ট-প্রোডাকশনের জন্য জমা দেন। সেখান থেকে বাছাই করে তিন জন্য নির্মাতাকে দেয়া হয় সম্মাননা। এবছর টেলিভিশন পাচ্ছে সেই সম্মাননা।
ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফ (দ্য গার্ডেনার The Gardener) ও তরুন জাপানী পরিচালক আতসুশি ফুনাহাসির (আন্ডার দ্য চেরি ট্রিস ইন ফুল ব্লুম Under the Cherry Trees in Full Bloom)মতো নির্মাতাদের সাথে একমঞ্চে পুরস্কার নেবেন ফারুকী। তাই তার আনন্দটাও অনেক বেশি।
টেলিভিশনে চড়ুইভাতি টেলিছবি নির্মান করে আলোচনায় আসেন ফারুকী। তারপর শুধু সফলতার গল্প। নির্মান করেন ব্যচেলরের মতো দর্শক জনপ্রিয় সিনেমা। সেই তালিকায় দিনে দিনে যোগ হয়েছে মেইড ইন বাংলাদেশ, থার্ডপারসন সিঙ্গুলার নাম্বার।
ফারুকী মনে করেন এখন তরুন নির্মাতাদের কাজের ক্ষেত্র বেড়েছে, বেড়েছে সিনেমা বানানোর সুযোগও।
এশিয়া সিনেমা ফান্ড ফর পোষ্ট-প্রোডাকশন পুরস্কারের মূল্যমান ৫০ থেকে ৭০ হাজার ডলার। দেয়া হয় কোরিয়ায় ডি আই,ডলবি সাউন্ড এবং ফাইনাল প্রিন্টের সুযোগ। এই পুরস্কারপ্রাপ্ত ছবিগুলোকে আন্তর্জাতিক উৎসবের জন্য (বিশেষ করে ১৭তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ) আগাম নির্বাচিত করা হয়।
টেলিভিশন সিনেমাটি এবছরের শেষের দিকে বাংলাদেশের সিনেমা হল গুলোতে মুক্তি পাবে।
::.ঢালিউডইনফো || বাংলাদেশী সিনেমার প্রতিচ্ছবি
 

ঢালিউড || Top Chart

১. ডন নাম্বার ওয়ান
অভিনয়ে: সাকিব খান, সাহারা, মিশা সওদাগর, উজ্জল
প্রযোজনা: 

পরিচালনা: বদিউল আলম খোকন

২. মোস্ট ওয়েলকাম
অভিনয়ে: অনন্ত, বর্ষা, রাধিকা (ভারত), বাপ্পারাজ, রাজ্জাক, সোহেল রানা, স্নেহা উল্লাল (ভারত) ।
প্রযোজনা: এম এ জলিল অনন্ত
পরিচালনা: অনন্য মামুন

 

৩. লাল টিপ
অভিনয়ে: ইমন, কুসুম শিকদার
প্রযোজনা:
পরিচালনা: স্বপন আহমেদ


সেন্সর বোর্ড আর থাকছে না, জানালেন তথ্যমন্ত্রী

ঢালিউড ইনফোটেইনমেইন্ট::     চলচ্চিত্র মুক্তি দেয়ার প্রক্রিয়াকে সহজ করতে সেন্সর বোর্ডকে বদলে ফিল্ম   সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড তুলে দেবার দাবি জানিয়ে আসছিল। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, চলচ্চিত্র মুক্তি দেয়ার প্রক্রিয়াকে সহজ করতে সেন্সর বোর্ডকে বদলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। প্রেক্ষাগৃহের বিনোদন কর কমানোর বিষয়েও সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বিনোদন করের কতটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে, সেটা দেখা প্রয়োজন। যদি দেখা যায়, এই করের কারণে হল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ক্ষেত্রে কর কমানোর বিষয়েও সরকার বিবেচনা করবে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) চলচ্চিত্র প্রিন্ট করতে যে এক লাখ টাকা ভ্যাট দিতে হয়, তাতে যেন নির্মাতাদের ওপর দ্বৈত কর আরোপ না হয়, সে বিষয়েও সরকার ব্যবস্থা নেবে বলে জানান তথ্যমন্ত্রী। চলচ্চিত্র বিষয়ক একটি নীতিমালা তৈরির কথা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্টদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আপনারা আপনাদের পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।
সরকারি উদ্যোগে একটি চলচ্চিত্র ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান ইনু।
এফডিসিকে আধুনিক করে গড়ে তোলার আশ্বাস দিয়ে তিনি বলেন, ভুতের বাড়িকে মানুষের বাড়িতে পরিণত করতে হলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
‘চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় অংশ নেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সারাহ বেগম কবরী, চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, মোরশেদুল ইসলাম সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর প্রমুখ।

Saturday, October 13, 2012

ঈদে নায়িকা জুটির দুই ছবি


ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: চলচ্চিত্রে সাধারণত নায়ক-নায়িকার জুটিই চোখে পড়ে বেশি। কিন্তু দুজন নায়িকাও যে সফল জুটি হতে পারেন, তাঁর প্রমাণ দিয়েছেন অপু বিশ্বাস ও রোমানা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন শাহাদাৎ হোসেন লিটনের 'প্রেমে পড়েছি' ছবিতে। এরপর জাকির হোসেন রাজুর 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না' ও রাকিবুল আলম রকিবের 'প্রেমিক পুরুষ' ছবি দুটিতেও একসঙ্গে হাজির হয়েছেন তাঁরা। তিনটি ছবিই দারুণ ব্যবসা করে। প্রায় দুই বছর পর আবারও এই নায়িকা জুটির ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তাও আবার একসঙ্গে দুটি ছবি। বদিউল আলম খোকনের 'বুক ফাটে তো মুখ ফোটে না' এবং শাহাদাৎ হোসেন লিটনের 'জিদ্দি মামা'_দুটি ছবিতেই তাঁদের নায়ক শাকিব খান। 'জিদ্দি মামা' ছবিটি আগে থেকেই ঈদে মুক্তির জন্য প্রস্তুত। সেন্সর ছাড়পত্র পাওয়া 'বুক ফাটে তো মুখ ফোটে না' ছবিটিও প্রস্তুত হচ্ছে ঈদে মুক্তির জন্য। আর এ খবরে অপু ও রোমানা দুজনই বেশ উৎফুল্ল। অপু বলেন, 'দুজনের আগের ছবির মতো এ ছবিটিও দর্শক গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।'
রোমানা বলেন, 'দীর্ঘদিন আমার কোনো ছবি মুক্তি পায়নি। অবশেষে একসঙ্গে দু-দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। তা ছাড়া অপুর সঙ্গে আমাকে দর্শক বরাবরই পছন্দ করেন। আশা করি, এবারও ব্যতিক্রম হবে না।'
::.ঢালিউড ইনফোটেইনমেইন্ট.::

ছবির হাঁট ১

   






নতুন সিনেমা : টিম বাংলাদেশ

সিনেমার নাম : টিম বাংলাদেশ
পরিচালক : শাহীন সুমন
অভিনয়ে : সাকিব খান
 
দেশজুড়ে মুক্তি : Coming soon...





ঢালিউডইনফো || বাংলাদেশি সিনেমার প্রতিচ্ছবি


 

নতুন সিনেমা : জোর করে ভালবাসা হয় না

সিনেমার নাম : জোর করে ভালবাসা হয় না
অভিনয়ে : সাকিব খান, মুক্তি

দেশজুড়ে মুক্তি : Coming soon...


ঢালিউডইনফো || বাংলাদেশি সিনেমার প্রতিচ্ছবি