Monday, January 7, 2013

পরিচালক সমিতির নির্বাচন | খোকন-গুলজার প্যানেলের জয়

ঢালিউড ইনফো:: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক সমিতির ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছেন শহীদুল ইসলাম খোকন এবং মুশফিকুর রহমান গুলজার প্যানেল।

শুধুমাত্র ‘হাননান-মানিক’ প্যানেলের তিনটি কার্যনির্বাহী সদস্যপদ ছাড়া বাকি সবগুলো পদেই ‘খোকন-গুলজার’ প্যানেল জয় পেয়েছে। ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা৫৫ মিনিটে পরিচালক শাহ মো: সংগ্রামের ভোট গ্রহণের মধ্যদিয়ে পরিচালক সমিতির ২০তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত সর্বমোট ৩০০ জন ভোটার এবারের নির্বাচনে ভোট দেন। যার মধ্যে ১৫ টি ভোট বাতিল বলে গণ্য হয়। মোট ভোটার ছিল ৩২০ জন। নানা কারণে ২০ জন ভোটার ভোট দিতে আসতে পারেননি।

পূর্ণিমা-মোনালিসার ভুয়া আইডি || ফেসবুকে নির্মাতা ও অভিনয়শিল্পী থেকে সাবধান!


ঢালিউড ইনফো :: হঠাৎ পরিচিত এক বড় ভাই সে দিন ফোন দিলেন। ফোন করে তিনি একজন পরিচালকের নাম বললেন। আর বললেন, “আমার ছোট বোন অভিনয় করতে চায়। ফেসবুকে তার একজন পরিচালকের সঙ্গে পরিচয় হয়েছে। এ পরিচালক কেমন? তুমি কি তার সম্পর্কে আমাকে জানাতে পারবা?”

আমি তাকে জানালাম এ নামে কোনো নির্মাতাকে চিনি না। তারপরেও খবর নেবো। কয়েকজন পরিচালকের কাছে ঐ পরিচালকের নাম বললাম, কেউ চিনলেন না। এরকম অনেক নির্মাতাকেই আজকাল ফেসবুকে দেখা যায়। তাদের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় কেউ হয়তো অমুক অডিও ভিজুয়্যালের প্রধান নির্বাহী (সিইও), কেউ তমুক প্রযোজনা প্রতিষ্ঠানের এমডি ইত্যাদি।

Friday, January 4, 2013

চলচ্চিত্রের ডাবিং নিয়ে মীমের ভয়!

ঢালিউড ইনফো ::
বিদ্যা সিনহা মীমের নতুন ছবি ‘জোনাকির আলো’র শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ছবিটির বাকি অংশের শুটিং হবে।

আর ১২ জানুয়ারি থেকে ছবিটির ডাবিং শুরু হবে। ছবির ডাবিংয়ে বিদ্যা সিনহা মীম অংশ নিবেন। এ কারণে একটু চিন্তিত এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘চলচ্চিত্রের ডাবিংয়ের ক্ষেত্রে আমার কিছুটা ভয় কাজ করে। এতদিনেও ভয়ের ব্যাপারটি কাটিয়ে উঠতে পারিনি। তবে এবার আশা করি, সব ধরণের জড়তা কাটিয়ে সংলাপগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারব। আর একটি কথা ‘জোনাকির আলো’তে দর্শকরা আমকে নতুন রুপে দেখবেন।’

Saturday, December 29, 2012

ত্রিদেশীয় উৎসব মাতালেন তিন তারকা


ঢালিউড ইনফো:: বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। আলাদা আলাদা তিনটি দেশের নাম হলেও বাংলাদেশের সংগীতপ্রেমীদের    নিকট ভারত ও পাকিস্তানের শিল্পীর জন্য ভালোবাসার শেষ নেই। এমনটিই প্রমাণ মিলল শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  প্র্রামীণফোনের ‘ট্রাই নেশন মেগা  ফেস্টিভ্যাল’ সংগীত উৎসবে।

একত্রিত হয়েছিলেন তিন দেশের তিন তারকা কণ্ঠশিল্পী যথাক্রমে জেমস, সনু নিগম এবং শাফকাত আমানত আলী।

Tuesday, December 18, 2012

আসছে থার্ড জেনারেশন...

থ্রিজি বলে একটা শব্দ আমাদের জীবনে যুক্ত হয়েছে। এই থ্রিজি বা থার্ড জেনারেশন নিয়ে একটু বেশিই ভাবনায় আছেন সকলে। তৃতীয় প্রজন্মের সময়টা কেমন হবে? এর উত্তর হয়তো পাওয়া যেতে পারে সাইফুল ইসলাম মান্নুর রচনা ও পরিচালনায় ‘থার্ড জেনারেশন’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে।

Monday, December 17, 2012

ফ্রান্সে যাচ্ছে 'উত্তরের সুর'

ঢালিউড ইনফো:: 'উত্তরের সুর' চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছে। সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন 'এশিয়ান কালচারালস ফ্রাঙ্কো বাংলাদেশি'র আয়োজনে ৩০ ডিসেম্বর প্যারিসে ছবিটি প্রদর্শিত হবে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ কাকলী। তিনি জানান, এর আগে 'উত্তরের সুর' 'পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং 'থার্ড আই বোম্বে ফিল্ম ফেস্টিভ্যাল' প্রদর্শিত হয়েছে। এ ছাড়া আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় ছবিটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

শাহনেওয়াজ কাকলী আরও জানান, ২৮ ডিসেম্বর তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি, উৎপল, শিশুশিল্পী মেঘলা এবং রংপুর থিয়েটারের নাট্যজনরা।

Sunday, December 16, 2012

অস্বচ্ছতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ঢালিউড ইনফো:: বিতর্কে জড়িয়ে পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জুরিবোর্ড সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহল। সবার মতে জাতীয় শিল্প-সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রবর্তন করা হয়েছিল। কিন্তু প্রভাব এবং পক্ষপাতিত্বের কারণে সেই লক্ষ্য বরাবরই
ব্যাহত হচ্ছে।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর থেকেই এতে নানা প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও বিষয়টি জোরালো হয় ২০১০ ও ২০১১ সালে অভিনেতা আলমগীরের পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে। ও িবছর আলমগীর জুরিবোর্ডের অন্যতম সদস্য ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জুরিবোর্ডের সদস্যরা পুরস্কার নিতে পারবে না এমন কোনো নীতিমালা না থাকলেও নৈতিকভাবে কোনো সদস্যের এই পুরস্কার নেওয়া উচিত নয়। নিলে জুরিবোর্ডসহ সরকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়। সন্দেহ ও বিতর্ক দেখা দেয়। বাস্তবে ২০১০ ও ২০১১ সালে সেটিই হয়েছে। ২০১০ সালে আলমগীর শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান 'জীবন মরণের সাথী' চলচ্চিত্রের জন্য। ওই সময়ও তিনি জুরিবোর্ডের সদস্য ছিলেন। ২০১১ সালেও জুরিবোর্ডের সদস্য থাকা অবস্থায় আবারও তিনি পাশর্্ব অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন 'কে আপন কে পর' চলচ্চিত্রের জন্য। আলমগীরের পুরস্কার পাওয়া নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, এবার 'খণ্ড গল্প' নামে একটি চলচ্চিত্রের জন্য সুবর্ণা মুস্তাফাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের জন্য সুপারিশ করা হলে জুরিবোর্ডের সদস্য হওয়ায় সুবর্ণা নিজেই পুরস্কার গ্রহণে অসম্মতি জানান এবং তার আপত্তির ফলে সুপারিশ প্রত্যাহার করা হয়।

Thursday, December 13, 2012

বদলে যাওয়া জয়া...

দৈনিক খবরের কাগজে একটা খবর ছাপা হয় কয়েক বছর আগে। খবরের হেড লাইন ‘অভিনেত্রী জয়া আহসান নিখোঁজ’। খবরটা পড়ে আঁতকে উঠেন অনেকেই। মুহুর্তেই ফোন আসতে থাকে পত্রিকা অফিসে। সবাই জানতে চান জয়া আহসানের খবর। কিন্তু জয়া আহসানের নিখোঁজের খবরটা ছিল একটি বিজ্ঞাপনের নতুন কৌশল মাত্র। সেদিন টের পাওয়া গিয়েছিল এ অভিনেত্রীর জনপ্রিয়তার মাত্রা। তাকে বাধ্য হয়ে নিজের ফোন বন্ধ করতে হয়েছিল সেদিন।

কেনাকাটা নামে একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। জয়া নিজেও ভাবেননি এতটা জনপ্রিয়তা তৈরি হবে তার। তবে সকল সময় নিজের ক্যারিয়ারের বিষয়ে বেশ সচেতন ছিলেন এ অভিনেত্রী। তিনি জেনে গিয়েছিলেন মিডিয়াতে প্রচুর চোরাবালির ফাঁদ আছে। তাই তার সাবধানী পা সব সময় সচেতন ছিল।

নিজে আন্দাজ করতে পারতেন কখন কি করতে হবে। টেলিভিশন নাটকে একটা সময় পর্যন্ত প্রচুর সময় দিয়েছেন। মনটা যোগ করেছেন কাজে। বছরে একশ নাটকে অভিনয় করে রেকর্ড করতে হবে এ ধরণের কোন বাহানা ছিল না। তবে ভালো নাটকে অভিনয়ের পাশাপাশি খারাপ নাটকেও যে তাকে দেখা যায়নি তা বলা যাবে না।

সব অভিনেতা অভিনেত্রীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে অভিনয় করার। জয়ারও ছিল এবং আছে। আমাদের টেলিভিশন মিডিয়ার অনেকেই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে হোঁচট খেয়েছেন। আবার ফিরে এসেছেন। জয়া এবার হাটছেন চলচ্চিত্রের দিকে। নিজের চলার পথটা আরো একবার বদলে নিতে চান।

Tuesday, December 11, 2012

Mrs. Shakib Al Hasan যুক্তরাস্ট্রপ্রবাসী ''উম্মে আহমেদ শিশির''

সংগৃহীত:: প্রথম আলোর  খেলার পাতায় চোখ পড়ল সাকিবের দ্বিতীয় ইনিংসের কথা। খুব ভালো লাগলো পড়ে যে সাকিব বিবাহিত হতে যাচ্ছেন। যখন রাজ্জাক, রিয়াদ, কৌশিক(মাশরাফি) বিবাহিত হয়েছেন তখনও একই অনুভূতি জেগেছে। একজন ক্রিকেট ভক্তের যেমন লাগে। সাকিব হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তার বিবাহ নিয়ে একটু বেশিই মাতামাতি হবে এটাই স্বাভাবিক। শুরুতে ফেবুতে অনেক পেইজেই শুভ কামনা ছিল সাকিবের এবং তার হবু স্ত্রীর জন্য। আমি নিজেও একটা পোস্ট দিয়েছিলাম।
যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। কলামে পড়েছিলাম যে তিনি(উম্মে আহমেদ শিশির) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন এবং যুক্তরাস্ট্রের প্রবাসী। ভালো লাগলো জেনে যে সাকিব ভালো জীবনসঙ্গী পেয়েছে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক। কতগুলো ফ্যানপেইজ থেকে কিছু পোস্ট দেখে আগ্রহ জাগল তার ব্যাপারে বিস্তারিত জানতে। এখন কেন যেন মনে হচ্ছে সাকিব ভুল মানুষ বেছে নিয়েছেন। সাকিবের বিয়ে প্রসঙ্গ উঠতে গিয়ে একবার বন্ধুদের সাথে রসিকতা করে বলি, "সাকিবের বিয়ের পাত্রি খোঁজা হবে সেই যুগের মতো। লাইন ধরে দূর-দূরান্ত থেকে আসবে রুপবতীরা। তাদের মাঝে সাকিব বেছে নিবেন সেরা মেয়েকে।" সাকিবের এতটা খ্যাতির কারণে এরকম চিন্তা কোনো অস্বাভাবিক না। যদিও অনেকটা অবাস্তব ( :D )। শিশির পশ্চিমা দেশের প্রবাসী হওয়ায় সেখানকার সংস্কৃতি তাকে ভালো মতোই ধরে বসেছে। নিচের কিছু ছবি দেখে তা বুঝতে পারবেন।








কপালে ভাঁজ পড়ে গেল? নাকি ভুরু কুঁচকে গেল? অনেকেই এখন বাজে শব্দ দিয়ে সম্বোধন করবেন। অনেকেই বলবেন ব্যাপার না। আবার অনেকেই বলবেন, বিবাহ তার আপনার মাথা ব্যাথা কীসের!! কিন্তু এরকম খেলোয়াড়কে নিয়ে যখন এইসব ছবি শেয়ার করে তামাশা করা হয় তখন কেমন লাগে! তার ছবি নিয়ে বাজে পেইজগুলো নোংরা পোস্ট দিচ্ছে। সাকিব কি এগুলো জেনে তাকে বেছে নিয়েছেন! নাকি কোনো ভুলপথে পা বাড়াচ্ছেন। যদি ভুলপথে পা দিয়ে থাকেন আর তা যদি ক্যারিয়ারে বাজে প্রভাব ফেলে তাহলে তা ক্রিকেট দল ও তার ব্যক্তিগত জীবনের জন্য ভালো হবে না। শিশির যুক্তরাস্ট্রপ্রবাসী কিন্তু তাদের প্রণয় বাঁধে সাকিব আল হাসানের কাউন্টি খেলার সময়!! কাউন্টি তো যুক্তরাস্ট্রে হয় নি!!!
এখন অনেকেই বলেছেন, দেশে কি মাইয়্যার অভাব পড়ছে নাকি! আবার অনেকেই বলেছেন সাকিব তাঁর পূর্ব পরিস্থিতি ভুলে গেছেন। এটা কোনো উপযুক্ত কথা নয়। সাকিব মুসলমান এবং বাঙালী বিয়ে করতে যাচ্ছেন। এরপর "কিন্তু" থেকে যায়। শুনেছি কোনো মেয়েকে খারাপ বলার আগে ৪জন সাক্ষী রেখে বলতে হয়। কিন্তু ছবিগুলো কি বলে!
এখানে সাকিবকে নিচু করা হচ্ছে না। এটা কোনো ষড়যন্ত্র কিংবা গুজব নয়। একটা সাধারণ পোস্ট মাত্র। তাই সাকিবের বিপক্ষে কিংবা তাঁর হবু স্ত্রী নিয়ে বাজে মন্তব্য এখানে গ্রহণযোগ্য নয়। কোনো বাজে বিতর্ক এখানে সৃষ্টি করবেন না।

**ছবিগুলো সংগ্রহ করা হয়েছে https://www.facebook.com/Missmarajuana আইডি এর "PLAYBOY Party! a.k.a Lenas 21st" এ্যালবাম থেকে।

FB Link: https://www.facebook.com/notes/bangladesh-cricket-info/%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%81mrs-shakib-al-hasan-%E0%A6%93-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE/527825010561744

বড় পর্দার নায়িকা হয়ে...

ঢালিউড ইনফো:: ছিলেন আরজে। এর পর সুন্দর হাসি আর সাবলীল উপস্থাপনা দিয়ে টেলিভিশন দর্শকের কাছে হলেন জনপ্রিয়। তার পর নিয়মিত নাটকের অভিনেত্রী। আর এবার তিনি আসছেন বড় পর্দার নায়িকা হয়ে। কথা হচ্ছিল নওশীন নাহরীন প্রসঙ্গে। আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে নওশীন অভিনীত চলচ্চিত্র 'হ্যালো অমিত'। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আদনান ফারুখ হিল্লোল। এরই মধ্যে 'হ্যালো অমিত'র পোস্টার এবং গান দর্শকের মনোযোগ কেড়েছে। নওশীনের মতে, 'আমার ধারণা ছবিটি ভালো সাড়া জাগাবে। কাজ করে যতটুকু বুঝেছি সচেতন দর্শকের কাছে ভালো লাগবে ছবিটি।'

'হ্যালো অমিত'র পর দ্বিতীয় চলচ্চিত্রেও কাজ শুরু করেছেন নওশীন। নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ডায়েল রহমান। এ চলচ্চিত্রে নওশীনের বিপরীতে অভিনয় করছেন আমিন খান। এরই মাঝে চলচ্চিত্রটির দুটি গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন নওশীন। তিনি বলেন, 'চমৎকার দুটি গানের চিত্রায়ণে অংশ নিয়েছি। ভালো লেগেছে। এখনো ছবিটির অনেক কাজ বাকি। তাই বেশি কিছু বলতে পারছি না। তবে প্রত্যাশা করছি_ ভালো একটি ছবি নির্মিত হবে, যা দর্শকের কাছে সমাদৃত হবে।'

নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটির দুটি গানের চিত্রায়ণ হয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও কনা। চলচ্চিত্রের বাকি শুটিং শুরু হবে জানুয়ারির শেষে।

চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করছেন নওশীন। তবে তার নামের সঙ্গে এবার যুক্ত হচ্ছে নতুন পরিচয়। আর তা হচ্ছে_ ব্যবসায়ী নওশীন। হিল্লোল আর তিনি মিলে বনানীতে ফ্যাশনসচেতনদের জন্য একটি সুপার শপ চালু করছেন। ২০ ডিসেম্বর শপটির উদ্বোধন। নাম রেখেছেন 'সিগনেচার বিডি'। নওশীন বলেন, 'ফ্যাশন সচেতনদের জন্য সবকিছু পাওয়া যাবে এখানে। ড্রেস, জুতা, পারফিউম থেকে শুরু করে সব।'

কিছু দিন ধরে নওশীন ও হিল্লোলকে নিয়ে আলোচনা চলছিল। তাদের বাংলাদেশ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বহিষ্কার করেছিল। কিন্তু ঢাকঢোল পিটিয়ে বহিষ্কার করলেও প্রায় নিশ্চুপে তা তুলেও নেওয়া হয়।

Wednesday, November 21, 2012

৭ ডিসেম্বর মীমের বিয়ে !!

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: শাবরীনা শাকা মীম। মিডিয়ায় তাকে ছোট্ট মীম বলেই চিনেন সবাই। সেই ছোট্ট মীম এবার বিয়ে করতে যাচ্ছেন। কথা ছিল এ বছরই বিয়েটা করবেন তিনি। কথা মতই কাজ করেছন তিনি। তার মা পাত্র দেখছিলেন বহুদিন ধরে। অবশেষে ৭ ডিসেম্বর এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।
পাত্র শাহরিয়ার আহমেদ পেশায় একজন ডাক্তার। এ বিষয়ে মীম  বলেন ‘আমি বরবারই আমার মার কথামত চলেছি। মায়ের পছন্দ এবং আমার পরিবারের পছন্দ মতেই বিয়েটা হতে যাচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাইছি। যেন আমার নতুন জীবন সুন্দর করে সাজাতে পারি।’
বিয়ের পর নতুন সংসার এবং অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। নতুন বছরে একটি চাকরিতেও যোগ দেবার কথা রয়েছে তার।

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন 'নতুন কুড়ি'খ্যাত সাবরিন সাকা মীম। পাত্র ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহরিয়ার আহমেদ সজীব। তার হবু বর ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে আইসিডিডিআরবিতে রিসার্চ বি
ভাগে কাজ করছেন। আসছে ৫ ডিসেম্বর তাদের গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৭ ডিসেম্বর জমকালো আয়োজন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। তার দুদিন পর ৯ ডিসেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে। এ প্রসঙ্গে মীম বলেন, 'হঠাৎ করেই বিয়ের কথা-বার্তা পাকা হয়ে গেছে। সত্যিই এখন অন্যরকম লাগছে। আমার বিয়েতে বন্ধু-বান্ধব এবং মিডিয়াকর্মীদের নিমন্ত্রণ করেছি।' মীম আরো বলেন, 'আমি বরাবরই ঘরকুণো স্বভাবের মেয়ে। তাই বিয়ের পর বাবা-মাকে ছেড়ে থাকতে হবে, এ কথাটি ভাবতেই কান্না পাচ্ছে। আশা করি, সবার আশীর্বাদ পেলে বিবাহিত জীবনে আমরা সুখী হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' উল্লেখ্য, পাত্র শাহরিয়ার আহমেদ সজীব চিকিৎসক পরিবারের ছেলে। তার বাবা-মা দুজনই ডাক্তার। বিয়ের পর মীম আজিমপুর তার শ্বশুড়বাড়িতেই থাকবেন।

Sunday, November 18, 2012

বাণিজ্যিক ছবিতে অভিনয় করব : হোমায়রা হিমু



ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে নাটক পকেট আছে টাকা নাই। নাটকটিতে অভিনয় করেছেন হোমায়রা হিমু। কথা হলো তাঁর সঙ্গে।

ইদানীং ঘন ঘন বিদেশ সফর করছেন কেন?
নাটকের কাজ থাকলে বিদেশে যাই। কিন্তু ঘন ঘন বিদেশ যাচ্ছি, তা ঠিক নয়। সর্বশেষ নেপালে গিয়েছিলাম উই আর ফ্রেন্ডস নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে। তা-ও তো অনেক দিন হয়ে গেল। আর বিদেশে গিয়ে শুটিং করতে ভালো লাগে না।
পকেট আছে টাকা নাই’ নাটকটি প্রসঙ্গে কিছু বলুন।
খুব মজার গল্প। নাটকটির কিছু অংশের শুটিং করেছিলাম তেজগাঁওয়ের বেগুনবাড়ী বস্তিতে। একটি দৃশ্যে আমি আর সিদ্দিক ঝগড়া করছি। আশপাশের অনেকেই তা বাস্তব বলে মনে করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায়। আরেকটি দৃশ্যে মিথ্যা বলার অপরাধে সিদ্দিককে মার দিই। তারপর ব্যথার জায়গায় মলম লাগানোর কথা বলে মরিচের গুঁড়া দিই। যখন সে চিৎকার দেয়, তখন আরও মার দিই। এই নাটকে আমাদের সঙ্গে আরও আছেন আ খ ম হাসান আর আলভী।
আপনি তো দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
হ্যাঁ, আমার বন্ধু রাশেদ ছবির কথা অনেক দিন মনে থাকবে। আর এক কাপ চা ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছি। এখন বাণিজ্যিক ছবিতে অভিনয় করব।
বিয়ে করছেন কবে?
ভেবেছিলাম ১১.১১.১১ তারিখে বিয়ে করব। পারিনি। এরপর ভাবলাম ১২.১২.১২ তারিখে করব। এবারও হবে না। এরপর আর বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আমার মা আছেন, তিনিই ভাবছেন। আমি শুধু কাজ করছি।

Wednesday, November 14, 2012

দেহরক্ষী’র সঙ্গে চুক্তি করলো এশিয়ান টিভি ও রেডিও ফূর্তি

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত ছবিটির ট্রেইলার, পোষ্টার এবং গান এরই মধ্যে ইন্টারনেটের কল্যাণে দর্শকের চোখে পড়েছে।

ডিজিটাল প্রযুক্তিতে নির্মিতব্য এই ছবিটি নিয়ে এরই মধ্যে প্রদর্শকদের মধ্যেও বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু প্রযোজক অদিত ছবিটি মুক্তির আগে আরো প্রমোশন চান।

আর সেই কারণেই সম্প্রতি এশিয়ান টিভি ও রেডিও ফূর্তির (এফ এম) সঙ্গে একটি চুক্তি করেছেন। চুক্তি অনুসারে এখন থেকেই এশিয়ান টিভি ও রেডিও ফূর্তি ছবিটির বিভিন্ন প্রচারণায় কাজ করবে।

অদিত বলেন ‘ আমি নির্দিষ্ট কোনো দর্শককে লক্ষ্য করে ছবিটি নির্মাণ করিনি। আমি চাই সকলেই ছবিটি দেখুক। আর সে কারণেই প্রচারণার জন্য এশিয়ান টিভি ও রেডিও ফূর্তির সঙ্গে যুক্ত হয়েছি। শুধু তাই নয়, ছবিটি মুক্তির আগে আমরা বিলবোর্ড, বিজ্ঞাপনসহ আরো কিছু পদক্ষেপ নিব। আমার বিশ্বাস ছবিটি নিয়ে দিন দিন দর্শকদের মধ্যে আগ্রহ বাড়বে।’

Tuesday, November 13, 2012

হয়ে গেল হিমু দিবসে হুমায়ুন মেলা

কথাসাহিত্যিক ও  বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে ১৩ নভেম্বর চ্যানেল আই দিনব্যাপী এক ব্যাতিক্রমী উৎসবের আয়োজন করে। দিনটিকে হিমু দিবস হিসেবে পালন এবং হুমায়ুন মেলার মাধ্যমে দিবসটি পালন করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হয় হুমায়ুন মেলা।

মেলা মঞ্চে পরিবেশিত হয় হুমায়ুন আহমেদের  লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটক-এর গান, গেয়ে শোনান দেশের প্রতিথযশা শিল্পীবৃন্দ। নাচ ও কবিতার আবৃত্তি ছাড়াও স্মৃতিকথা -স্মৃতিচারণ করেন হুমায়ুন আহমেদের কাছের মানুষরা। ছিলো হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানা আয়োজন। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হিমুর কথা ভিসিডির মোড়কও উন্মেচন করা হয়।
 
সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে হলুদ রঙের বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দেশের সুধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং হুমায়ুন ভক্তরা  হুমায়ুন মেলার উদ্বোধন করেন।  চ্যানেল আই  ও রেডিও ভুমি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হুমায়ুন মেলা সরাসরি সম্প্রচার  করে।

উদ্বোধনী অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের  আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের খালা রিজিয়া রহমান, কবি বেলাল চৌধুরী,  কবি আসাদ চৌধুরী, অভিনেতা আতাউর রহমান, রহমত আলী, চলচ্চিত্রকার গাজী মাজহারুল ইসলাম, শাহ আলম কিরণ, আমজাদ হোসেন,  আব্দুল লতিফ বাচ্চু, খালিদ মাহমুদ, নারী উদ্যোক্তা কণা রেজা, শিশু সাহিত্যিক আলী ইমাম, শিল্পী আসমা আব্বাসী, রেবেকা সুলতানা, এস আই টুটুল, সেলিম চৌধুরী, রেডিও ভুমির পক্ষে শামস সুমন, অভিনেতা মাজনুন মিজান, প্রাণ রায়, প্রকাশক মাজহারুল ইসলাম, ফরিদ আহমেদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, আলতাফ মাহমুদ, রেজানুর রহমান প্রমুখ।

মেলার উদ্বোধন পর্বে সবাইকে স্বাগত জানান  চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বক্তব্য রাখেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু,  আবদুর রশীদ মজুমদার, ইনমা`র পক্ষে ইন্তেখাব মাহমুদ। 

মেলা উপলক্ষে পাক্ষিক আনন্দ আলো একটি বিশেষ বুলেটিন বের করে। মেলায় হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি কেকও কাটা হয়।

মেলা মঞ্চে সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী, মনির খান, সেলিম চৌধুরী, এস আই টুটুল, শাহনাজ বেলী, চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পীবৃন্দ এবং কুদ্দুস বয়াতী ও তার দল।

Monday, November 12, 2012

বিয়ে মেয়েদের জীবনের লক্ষ্য হতে পারে না- বললেন পপি

সাদিকা পারভিন পপি
ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: সাদিকা পারভিন পপি বর্তমানে শুটিং করছেন ‘প্রেম হল বাসর হল না’ ছবির। প্রেম হলে বাসর হওয়াটা কি খুব বেশি জরুরি ?

এ কথা শুনে একটু হাসলেন এ অভিনেত্রী। প্রশ্নের জবাব দিলেন এভাবে ‘দেখুন বিয়ে একটা মেয়ের জীবনের আলটিমেট টার্গেট হতে পারে না। আমি এটা মানি না। একজন মেয়ের জীবনে অনেক কিছু করার আছে। আমি যেমন এখন কাজটাই করতে চাই। আজ থেকে ৪০ বা ৫০ বছর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সে কাজটি করতে চাই। বিয়েটা আমার কাছে এত জরুরি বিষয় না’।
popy-220
সাদিকা পারভিন পপি


অভিনয়টাকেই এখন প্রধান করে দেখছেন পপি। ঘর সংসার বিয়ে এগুলো বিষয় নিয়ে আরো পরে ভাবতে চান। তিনি মনে করেন এ বিষয়গুলো নিয়ে ভাবার আরো সময় আছে। তাই তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শুটিং নিয়ে।
তিনি বলেন ‘আমার অনেক সিনিয়র শিল্পী রয়েছেন যারা এখনো বিয়ে করেননি। তাই না? সময় তো চলে যাচ্ছে না।’

বর্তমানে তিনি ‘মন খুঁজে বন্ধন’, ‘শর্ট কার্টে বড়লোক’, ‘পৌষ মাসের পিরিতি’, ‘জীবন যন্ত্রনা’সহ আরো বেশ কিছু ছবির শুটিং এবং ডাবিং এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

শুধু সিনেমা নয় টেলিভিশন নাটক ও টেলিছবিতেও দেখা মিলে তার। এ মাসেই নতুন একটি টেলিছবির শুটিং করতে যাচ্ছেন তিনি। টেলিভিশন নাটক ও টেলিছবিতে চলচ্চিত্রের শিল্পীদের অভিনয় করাটাকে অনেকেই সহজভাবে দেখেন না। কেউ কেউ মনে করেন ফিল্মে যে শিল্পীদের চাহিদা থাকে না তারাই জীবন চালানোর জন্য নাটক বা টেলিছবিতে অভিনয় করেন। কিন্তু এ বিষয়টা মেনে নিতে পারেন না পপি।
popy-120
সাদিকা পারভিন পপি


তিনি বলেন ‘আমি একজন শিল্পী সব ধরনের কাজের প্রতিই আমার সম্মান আছে। একটা ভালো গল্প আর চরিত্র পেলে আমি কেন কাজ করবো না। আর টেলিভিশন ও হলের দর্শক এক না। দু’জায়গার দর্শকের জন্যই আমি কাজ করতে চাই। আর আমার যদি চাহিদা না থাকতো তাহলে এতগুলো সিনেমা আমার হাতে থাকতো না। এসব কথা শুধুই কথা আর কিছু না। এগুলো নিয়ে আমি ভাবি না। কাজটা করে যাই মন দিয়ে।’

নায়ক সংকট রয়েছে আমাদের ফিল্ম পাড়ায়। শাকিব খান এবং অনন্ত বর্তমানে নায়ক হিসেবে আলোচনায় আছেন। কিন্তু দুজনকে নিয়েই সমালোচনার কমতি নেই। দর্শক এ দুজনকে সহজভাবে নিচ্ছেন না। তাদের সর্ম্পকে আপনার মুল্যায়ন কি?

পপি এবার কিছুটা কৌশলি হলেন। তিনি বলেন ‘আমাদের এখানে নানা ধরনের সংকট রয়েছে। ভালো স্ক্রীপ্ট রাইটার নেই। ভালো নির্মাতা নেই। ভালো ক্যামেরা, লাইট, ম্যাকআপ আর্টিস্ট নেই, ভালো এডিটর নেই। আরো সংকট রয়েছে। এতকিছুর পরেও তারা কাজ করে যাচ্ছেন ভালো করছেন। আরো ভালো করতে পারেন। আমার কাছে মনে হয় এখানে ভালো সিনেমা বানানোর প্রতিযোগিতা হওয়া দরকার। কিন্তু সেটা হচ্ছে না।’

তিন বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী তার নতুন চলচ্চিত্রগুলো দিয়ে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন দর্শকের সামনে। দর্শকের মনে নতুন করে জায়গা করে নিতে পারবেন বলে তিনি আশা করছেন।

Thursday, November 8, 2012

নিঃস্বার্থ ভালবাসা (What is Love)

সিনেমার নাম: নিঃস্বার্থ ভালবাসা (What is Love)
অভিনয়ে: অনন্ত, বর্ষা, শর্মী, নায়করাজ রাজ্জাক, মিশা

 
চিত্রগ্রহণ: মাহফুজুর রহমান খান
সম্পাদনা: একরাম হোসেন

কাহিনী, সংলাপ, পরিচালনা এবং প্রযোজনা: এম, এ, জলিল অনন্ত
সার্বিক ব্যবস্থাপনা: অনন্য মামুন

রিলিজ: ফেব্রুয়ারী ২০১৩


শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভারতের বিভিন্ন লোকেশানে।

Sunday, November 4, 2012

"মেহেরজান" বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: মেহেরজান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত এই ছবিটি ২০১১ সালের ২১শে জানুয়ারি দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় । মুক্তির পর থেকে ছবিটি ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তুলে।

ছবির নাম : মেহেরজান
পরিচালনা : রুবাইয়াত হোসেন
অভিনয়ে : জয়া বচ্চন, ভিক্টর ব্যানার্জি, শায়না আমিন, ঋতু সাত্তার, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, রুবাইয়াত হোসেন, হুমায়ুন ফরীদি, খায়রুল আলম সবুজ প্রমুখ


কাহিনী সংক্ষেপ

১৯৭১ সালে যুদ্ধের সময়ে শত্রুপক্ষের সেনার প্রেমে পড়ার পরিণতি নাড়িয়ে দেয় মেহেরের মনোজগত, পরিবার ও সমাজ তাকে ঠেলে দেয় অপরাধবোধের যন্ত্রণায়-নেমে আসে দীর্ঘ নিরবতা।
আজ যুদ্ধের ৩৮ বছর পর মেহেরের নিরবতা ভঙ্গ করে সারাহ- খালাতো বোন নীলার ঔরসজাত যুদ্ধশিশু যাকে বিদেশী এক দম্পতির কাছে দত্তক দেয়া হয়েছিল-সে তার বীরাঙ্গনা মায়ের স্ন্ধান করতে এসে মেহেরকে আর একবার দাঁড় করিয়ে দেয় সেই ভুলে যেতে চাওয়া অতীতের মুখোমুখি।
যুদ্ধের ভয়াবহতার শিকার এই দুই নারী অতীতের ইতিহাস খুঁড়তে গিয়ে পুনর্বিবেচনা করে তাদের জীবনের ঘটে যাওয়া বৃত্তান্ত আর খুঁজে পায় কালিমার অন্ধকার ঘুঁচে আলোয় ফেরার পথ।

পুরস্কার

  • জুরি পুরস্কার-শ্রেষ্ঠ চলচ্চিত্র - নরথ্যাম্পটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • অডিয়েন্স এওয়ার্ড - নরথ্যাম্পটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - আবুজা ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (নাইজেরিয়া)
  • শ্রেষ্ঠ সমালোচনা পুরস্কার - জয়পুর ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ফিলাডেলফিয়া ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • লেই হুইপার গোল্ড এওয়ার্ড - ফিলাডেলফিয়া ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি - গায়া এওয়ার্ড - মুনড্যান্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ সঙ্গীত (সঙ্গীত পরিচালক-নীল মুখার্জী) - আটলান্টিস এওয়ার্ড - মুনড্যান্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • ওরসন ওয়েলস এওয়ার্ড - শ্রেষ্ঠ পরিচালক - টিবুরন ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি - বোনহেড এওয়ার্ড - বেয়ার বোন্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ সঙ্গীত (সঙ্গীত পরিচালক-নীল মুখার্জী) - বোনহেড এওয়ার্ড - বেয়ার বোন্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ব্রীজ ফেস্ট ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বিশেষ সম্মাননা পুরস্কার - নিউ জার্সি ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ পিস, ইন্স্পায়ারেশন এন্ড ইকুয়ালিটি 
  • বিশেষ জুরি পুরস্কার - ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ পিস, ইন্স্পায়ারেশন এন্ড ইকুয়ালিটি 
  • শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র - ক্লিভল্যান্ড ইন্ডি গেদারিং ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য-সম্মাননা পুরস্কার - ক্লিভল্যান্ড ইন্ডি গেদারিং ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট আউটস্ট্যান্ডিং ফিল্ম (ইস্ট) - সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ অভিনেত্রী (জয়া ভাদুরি বচ্চন) - সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র - রিভার'স এজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট আউটস্ট্যান্ডিং ডেব্যু ফিল্ম - নিউ জার্সি সাউথ এশিয়ান ইন্ডিপেন্ড্যান্ট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট ফিমেল ডিরেক্টর - নিউ জার্সি সাউথ এশিয়ান ইন্ডিপেন্ড্যান্ট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র-রানার আপ - একশন অন ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • লস এঞ্জেলেস মুভি এওয়ার্ড - এওয়ার্ড অব এক্সেলেন্স, বেস্ট অরিজিন্যাল স্কোর, বেস্ট এক্ট্রেস, বেস্ট সাপোর্টিং এক্ট্রেস 
  • ক্যালিফোর্নিয়া মুভি এওয়ার্ড - শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষারা চলচ্চিত্র - ইয়োসেমাইট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • গোল্ডেন পাম - শ্রেষ্ঠ চলচ্চিত্র - মেক্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - স্কাইফেস্ট ফিল্ম এন্ড স্ক্রিপ্ট ফেস্টিভ্যাল
  • অরেগন ফিল্ম এওয়ার্ডস - শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র 
  • গ্রান্ড গোল্ডি এওয়ার্ডস - শ্রেষ্ঠ চলচ্চিত্র 
  • এওয়ার্ড অব মেরিট - গ্লোবাল মিউজিক এওয়ার্ডস - শ্রেষ্ঠ সঙ্গীত
এবং আরও অনেক পুরস্কার সহ কলকাতা চলচ্চিত্র উতসব, ফ্রাইবোর্গ ফিল্ম ফেস্টিভ্যাল, বোগোটা ফিল্ম ফেস্টিভ্যাল, ফোর্ট লডেরডেল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওশিয়ান'স সিনেফ্যান ফেস্টিভ্যাল অব এশিয়ান এন্ড আরব সিনেমা, সাইপ্রাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এরিজোনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লাদাখ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হলিউড ইন্টারন্যাশনাল ফ্যামিলি ফিল্ম ফেস্টিভ্যাল, বেলিজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাগদাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কেনিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, সোহো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাফেলো-নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যাল, মারবেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওক্সাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল ওয়েক আপ ফিল্ম ফেস্টিভ্যাল সহ অর্ধশতাধিক চলচ্চিত্র উতসবে প্রদর্শিত হয়েছে মেহেরজান।
 http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8