Showing posts with label মোনালিসা. Show all posts
Showing posts with label মোনালিসা. Show all posts

Monday, January 7, 2013

পূর্ণিমা-মোনালিসার ভুয়া আইডি || ফেসবুকে নির্মাতা ও অভিনয়শিল্পী থেকে সাবধান!


ঢালিউড ইনফো :: হঠাৎ পরিচিত এক বড় ভাই সে দিন ফোন দিলেন। ফোন করে তিনি একজন পরিচালকের নাম বললেন। আর বললেন, “আমার ছোট বোন অভিনয় করতে চায়। ফেসবুকে তার একজন পরিচালকের সঙ্গে পরিচয় হয়েছে। এ পরিচালক কেমন? তুমি কি তার সম্পর্কে আমাকে জানাতে পারবা?”

আমি তাকে জানালাম এ নামে কোনো নির্মাতাকে চিনি না। তারপরেও খবর নেবো। কয়েকজন পরিচালকের কাছে ঐ পরিচালকের নাম বললাম, কেউ চিনলেন না। এরকম অনেক নির্মাতাকেই আজকাল ফেসবুকে দেখা যায়। তাদের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় কেউ হয়তো অমুক অডিও ভিজুয়্যালের প্রধান নির্বাহী (সিইও), কেউ তমুক প্রযোজনা প্রতিষ্ঠানের এমডি ইত্যাদি।