Showing posts with label অপু বিশ্বাস. Show all posts
Showing posts with label অপু বিশ্বাস. Show all posts

Tuesday, October 23, 2012

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য সিনেমা

ঢালিউড ইনফোটেইনমেইন্ট::
প্রেক্ষাগৃহে এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য ছবিগুলো হলো: 
১. এফ আই মানিক পরিচালিত ‘স্বামীভাগ্য’, 
২. বদিউল আলম খোকন পরিচালিত ‘ডন নম্বর ওয়ান’ 
৩. বদিউল আলম খোকন পরিচালিত ‘১০০% লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না’, 
৪. শাহাদত্ হোসেন লিটন পরিচালিত ‘জিদ্দি মামা’ এবং 
৫. ডি হোসেন পরিচালিত ‘লাভ ইন জঙ্গল’

টেলিভিশনে প্রিমিয়ার হতে যাওয়া দুটি ছবি হলো: 
১. সাদেক সিদ্দিকীর ‘শিউলিমণি’ 
২. আবুল কালাম আজাদের ‘জিদ্দি বউ’।
 

Wednesday, October 17, 2012

কারামুক্তি পেল দেবদাস

ছবি: ঢালিউড ইনফোটেইনমেইন্ট
ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: দীর্ঘ প্রতিক্ষার পর সেন্সর ছারপত্র পেল চাষী নজরুল ইসলামের নতুন ছবি ‘দেবদাস’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ নিয়ে নির্মিত বহুল আলোচিত এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্র চুনীলাল-এর পোশাক সংক্রান্ত জটিলতার কারণে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিতে আপত্তি জানায়। পরে ছবির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. সেন্সর বোর্ডের আপিল বোর্ডে আবেদন করে। আপিল বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছবিটি দেখে ছাড়পত্র প্রদানে অনাপত্তি প্রকাশ করলেও সেন্সর বোর্ড দীর্ঘদিন ছাড়পত্র প্রদান করা থেকে বিরত থাকে। শেষ পর্যন্ত সোমবার সেন্সর বোর্ড ছবিটি সারা দেশে অবাধ প্রদর্শনের জন্য ছাড়পত্র প্রদান করে।
এ প্রসঙ্গে পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘দেবদাস’-এর কারামুক্তি ঘটেছে। তিনি বলেন, বিনা দোষে কারাভোগের পর ছবিটি এখন মুক্ত। আমি আশা করছি ‘দেবদাস’ সারা দেশের সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করবে। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত বাংলাদেশে দ্বিতীয়বারের মতো নির্মিত ‘দেবদাস’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। পার্বতী চরিত্রে অপু বিশ্বাস, চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী এবং চুনীলাল চরিত্রে শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন মহম্মদ হান্‌নান, খলিলুর রহমান কাদরীসহ অনেকেই। ছবির চিত্রগ্রহণ করেছেন জেডএইচ মিন্টু, সংগীত ইমন সাহা। মুক্তির আগেই ব্যাপকভাবে আলোচিত ছবি ‘দেবদাস’ যে কোন উৎসবমুখর দিনে মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে।

২৭ বছর পর আবারো ‘দেবদাস’

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: ২৭ বছর পর আবারো ‘দেবদাস’ ছবিটি রিমেক করছেন এর পরিচালক চাষী নজরুল ইসলাম। তবে এবার আর সাদাকালোতে নয়, দেবদাস বানানো পুরোপুরি রঙিন আকারে। আগের নায়ক বুলবুল আহমেদের স্থলে অভিনয় করবেন শাকিব খান।

সিনেমার নাম: দেবদাস (রঙিন)
অভিনয়ে: শাকিব খান (দেবদাস), অপু বিশ্বাস (পার্বতী), মৌসুমী (চন্দ্রমুখী) এবং শহীদুজ্জামান সেলিম (চুনীলাল) প্রমুখ
প্রযোজনা: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
পরিচালনা: চাষী নজরুল ইসলাম


ছবির প্রথম নায়ক বুলবুল আহমেদ বলেন, “চাষী নজরুলকে দেখে আমার হিংসে হচ্ছে। কারণ তিনি দুবার দেবদাস বানাবেন। অথচ আমি দেবদাস হয়েছি একবার। এখন বয়সের কারণে পিছিয়ে পড়েছি। আশা করছি নতুনরা এটাকে ভালোভাবে করতে পারবে।”

অপু বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এনবিআরের প্রাথমিক তদন্তে তার কর ফাঁকির বিষয়টি প্রমাণিত হয়েছে। এনবিআর আরও জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপু বিশ্বাস অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, কে বা কারা এনবিআরের কাছে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করেছে। পুরো ব্যাপারটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।

অপু বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলেও এনবিআর জানায়, তিনি বিরাট অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন। ৩০ জানুয়ারি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলে তাকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এটা তার অনিচ্ছামূলক ভুল বলে জানিয়ে শীঘ্রই অপরিশোধিত কর পরিশোধের অঙ্গীকার করেন। এনবিআর জানায়, অপুর ৫ বছরের ব্যাংক হিসাব তলব করে যাচাই করা হয়। এতে বড় ধরনের গরমিল এবং আয়কর রিটার্নে তার উল্লেখিত প্রতি মাসের আয় ও স্থাবর-অস্থাবর সম্পত্তির যে হিসাব উল্লেখ করেছেন, তার সঙ্গে বাস্তব আয় ও সম্পদের বিস্তর পার্থক্য রয়েছে। চলচ্চিত্রে অভিনয় হিসেবে যে পারশ্রমিক পান তার প্রকৃত অঙ্কও তিনি গোপন করেন এবং কর ফাঁকি দেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ। সূত্র জানায়, অপুর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তা তিনি আয়কর রিটার্নে উল্লেখ করেননি। তিনি জমি ও ফ্ল্যাট ক্রয় বাবদ যে মূল্য প্রদর্শন করেছেন প্রকৃত অর্থে ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধের অর্থের অংশ অনেক বেশি। কর ফাঁকি ছাড়াও অপু বিশ্বাস রেজিস্ট্রেশন ফি আত্মসাৎ করেছেন। ব্যাংকে তার নামে কোটি টাকার এফডিআর রয়েছে। এনবিআরের তথ্য মতে, গত ৩ বছরে অপু ৪০ লক্ষাধিক টাকার কর ফাঁকি দিয়েছেন। সার্বিক বিষয় তদন্তে অবগত হয়ে ১৭ জানুয়ারি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের উপ-পরিচালক শারমিন নাজ এনবিআর চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১১৭(৪) ধারা মোতাবেক ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের শাখা ব্যবস্থাপক বরাবরে জরুরি চিঠি প্রেরণ করে অপু বিশ্বাসের সব হিসাব বন্ধের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক অপুর সঞ্চয়ী হিসাব নং ১৫০১১০০৬৯০৩৪১০০১সহ ৪টি মেয়াদি হিসাব এবং ৩টি ঋণ হিসাব জব্দ করে। এনবিআরের মতে এক্ষেত্রে আরও তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে এ বিষয়ে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টিকে তার বিরুদ্ধে কোনো মহলের ষড়যন্ত্র এবং অনিচ্ছাকৃতভাবে কর অপরিশোধের ঘটনা বলে জানান। এছাড়া আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

Tuesday, October 16, 2012

অপুর দিন খারাপ

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: হঠাৎ করেই ঘুরে গেছে ঢালিউডের হাওয়া। মাত্র কয়েকদিনে আগেও সিনেমা বলতে অপু বিশ্বাসকে বোঝালেও এখন সহসা তার দিকে ঝুঁকছেন না পরিচালকরা। তাছাড়া অপু শাকিব ছাড়া যে দু’একজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন তাতেও খুব একটা সফলতা জোটেনি। যে কারনে ‘নাই’ হয়ে যেতে শুরু করেছেন শাকিব নির্ভর এই ঢালিউড কন্যা।
বর্তমানে তার হাতে নতুন ছবি নেই। ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ঢাকার কিং’ ছবিটি। কিন্তু উল্লেখ করার মতো সাফল্য পায়নি এটি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের শীর্ষে উঠে ছিলেন তিনি। অপু নিজেও স্বীকার করেন তার প্রতিষ্ঠার পেছনে শাকিবের অবদান শতভাগ এবং তার শতকরা ৯০ ভাগ ছবির নায়কই শাকিব খান। কিন্তু যে শাকিব খানের কারণে অপু রাতারাতি তারকা খ্যাতি পেয়ে ছিলেন এখন সেই শাকিবের সঙ্গেই তার তেমন ছবি নেই। তার পরিবর্তে বর্তমানে শাকিবের বেশির ভাগ ছবির নায়িকা সাহারা। এবারের ঈদে শাকিব খানের মুক্তি পাওয়া চারটি চলচ্চিত্রের মধ্যে মাত্র একটির নায়িকা অপু। তা ছাড়া শাকিব এখন অপুর পরিবর্তে সাহারা ছাড়াও অন্য নায়িকার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বেশি। এর প্রমাণ সম্প্রতি একটি চলচ্চিত্রে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান। পাশাপাশি ঈদে মুক্তি পেয়েছে তিন্নির সঙ্গে ‘সে আমার মন কেড়েছে’ ছবিটি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চলচ্চিত্রনির্মাতা বলেন, অপু মনে হয় হারিয়েই যাবে। এ জন্য তার অতি অহঙ্কারী মনোভাব, কাজের প্রতি অমনোযোগ, সিডিউল ফাঁসানোসহ নানা কারণ দায়ী।
অপুকে শাকিব খানের সঙ্গে জড়িয়ে অনেক গুঞ্জনও ডালপালা মেলেছিল। এসব শুনে শাকিব সব সময়ই মুচকি হেসেছিলেন। কখনো স্বীকার বা অস্বীকার করেননি ব্যাপারটি। চলচ্চিত্রকাররা বলছেন, নিজের ক্যারিয়ারকে চাঙ্গা রাখতে শাকিবের সঙ্গে জড়িয়ে এসব গুঞ্জন অপু নিজেই ছড়িয়েছিলেন। এমনকি শাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা প্রতিষ্ঠা করতে গত দুর্গা পূজায় অপু তার গ্রামের বাড়িতে শাকিবকে ঘটা করে নিমন্ত্রণ দিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এত কিছুর পরও শাকিবের সঙ্গে নিজের রসায়ন তৈরির চেষ্টা, চলচ্চিত্রে নিজের স্থায়ী প্রতিষ্ঠা সবকিছুই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্রকারা। চলচ্চিত্রকারদের কথায় এমন কোনো চলচ্চিত্রে অপু অভিনয় করতে পারেননি, যা তাকে কালজয়ী করে রাখতে পারে। তাদের প্রশ্ন, অপু তাহলে রেসির ভাগ্য বরণ করতে যাচ্ছেন? এত কিছুর পরও অপু ভক্তরা অপেক্ষা করছেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রটি দেখার জন্য। তাদের প্রত্যাশা, এতে ‘পাবর্তী’ চরিত্র অপুর ভাগ্য ফিরিয়ে দিলেও দিতে পারে। দেখা যাক কি হয়! 
..................Dhallywoodinfo || বাংলাদেশী সিনেমার প্রতিচ্ছবি