ঢালিউড ইনফো:: বিতর্কে জড়িয়ে পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জুরিবোর্ড সদস্যদের যোগ্যতা
নিয়ে প্রশ্ন তুলেছে চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহল। সবার মতে জাতীয়
শিল্প-সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রবর্তন করা
হয়েছিল। কিন্তু প্রভাব এবং পক্ষপাতিত্বের কারণে সেই লক্ষ্য বরাবরই
ব্যাহত হচ্ছে।
১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর থেকেই এতে নানা প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও বিষয়টি জোরালো হয় ২০১০ ও ২০১১ সালে অভিনেতা আলমগীরের পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে। ও িবছর আলমগীর জুরিবোর্ডের অন্যতম সদস্য ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জুরিবোর্ডের সদস্যরা পুরস্কার নিতে পারবে না এমন কোনো নীতিমালা না থাকলেও নৈতিকভাবে কোনো সদস্যের এই পুরস্কার নেওয়া উচিত নয়। নিলে জুরিবোর্ডসহ সরকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়। সন্দেহ ও বিতর্ক দেখা দেয়। বাস্তবে ২০১০ ও ২০১১ সালে সেটিই হয়েছে। ২০১০ সালে আলমগীর শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান 'জীবন মরণের সাথী' চলচ্চিত্রের জন্য। ওই সময়ও তিনি জুরিবোর্ডের সদস্য ছিলেন। ২০১১ সালেও জুরিবোর্ডের সদস্য থাকা অবস্থায় আবারও তিনি পাশর্্ব অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন 'কে আপন কে পর' চলচ্চিত্রের জন্য। আলমগীরের পুরস্কার পাওয়া নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, এবার 'খণ্ড গল্প' নামে একটি চলচ্চিত্রের জন্য সুবর্ণা মুস্তাফাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের জন্য সুপারিশ করা হলে জুরিবোর্ডের সদস্য হওয়ায় সুবর্ণা নিজেই পুরস্কার গ্রহণে অসম্মতি জানান এবং তার আপত্তির ফলে সুপারিশ প্রত্যাহার করা হয়।